সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের সাথে ‘নিরাপদ অভিবাসন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের সাথে 'নিরাপদ অভিবাসন' বিষয়ক মতবিনিময় সভা

রাজশাহীতে অভিবাসী তথ্য কেন্দ্র(এমআরসি) বাংলাদেশ’র উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুুপুর আড়াইটায় নগরীর কোর্টবাজারে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ ক্যাডেট একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল আজিজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো.রিয়াজ উদ্দিন প্রামাণিকসহ ১২জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন-অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কো-অর্ডিনেটর মো.মাহবুবুল আলম এবং কাউন্সিলর এসএম রিফাত শাহরিয়ার।

সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের সাথে নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য যেমন:রাজশাহী অঞ্চলের অভিবাসন,অভিবাসীদের জন্য সহায়ক বিভিন্ন প্রশিক্ষণ ইত্যাদি সম্পর্কে তুলে ধরেন।

এছাড়াও আলোচনাসভা শেষে মুক্তিযোদ্ধাদের নানা প্রশ্নের উত্তর দেন বক্তারা। উক্ত সভায় অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের হেল্পলাইন নম্বর: ০১৭১৩০৮৬৩৩০ (কুমিল্লা) এবং ০১৭৩০৬৬৬৯৩৬ (ঢাকা) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক পেইজ (facebook.com/bangladeshmrc) থেকে তথ্য সংগ্রহের জন্য বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের সাথে ‘নিরাপদ অভিবাসন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ১০:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২