সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে খুন করে হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী

পারিবারিক কলহের জেরে স্বামীর ধারাল অস্ত্রের আঘাতে আয়শা নামের দুই সন্তানের জননী খুন হয়েছেন। মাদারীপুরের শিবচর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত আয়শা বরিশালের আ. মান্নানের মেয়ে। আয়শার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।আজ মঙ্গলবার  সকালে শিবচর থানার এসআই সিদ্ধার্থ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে খুনের পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়েছে।

অভিযুক্ত স্বামী শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের খালেক তালুকদারের ছেলে অটোচালক রাজ্জাক তালুকদার।

পুলিশ জানায়, রাজ্জাক তালুকদার ও তার দ্বিতীয় স্ত্রী আয়শা আক্তারের (৩০) সঙ্গে পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হত। গতকাল সোমবার রাতে নিজ বাড়িতে স্বামী রাজ্জাক তালুকদারের সঙ্গে স্ত্রী আয়শার মোবাইলে কথা বলা ও পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী আয়শার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। পরে চেচাঁমেচির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়শাকে নিথর অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়ার কথা বললে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আয়শাকে নিজের ইজিবাইকে করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এদিকে হাসপাতালের জরুরী বিভাগে আয়শাকে রেখে স্বামী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে নিহত আয়শার মরদেহ থানা হেফাজতে নিয়েছে।

এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই আয়শার মৃত্যু হয়েছে। তার পেটে ও নাকের ওপরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অধিক রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিবচর থানার এসআই সিদ্ধার্থ কুমার বলেন, নিহত আয়শার শরীরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্ত্রীকে খুন করে হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী

প্রকাশিত সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২