রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করলো অস্ট্রেলিয়া

পাকিস্তান সফর জয় দিয়ে শেষ করল অস্ট্রেলিয়া। দুই যুগ পর পাকিস্তান সফরে এসে টেস্ট সিরিজে জয় পেযয়েছিল টিম অস্ট্রেলিয়া। এরপ ওয়ানডে সিরিজ হেরে যায় তারা। তবে একমাত্র টি-টোয়েন্টি জিতে জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করলো অজিরা। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে অজিরা।

মঙ্গলবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা বাবর এই ম্যাচেও অর্ধশতকের দেখা পান। বাবর ৪৬ বলে ৬ চার ও ২ ছয়ে করেন ৬৬ রান। এছাড়াও দলটির হয়ে খুশদিল শাহ ২৪, মোহাম্মদ রিজওয়ান ২৩ ও উসমান কাদির করেন ৬ বলে ১৮ রান। অস্ট্রেলিয়ার পেসার নাথান ইলিস ২৮ রানে নেন ৪ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে শূন্য রানে বিদায় নেওয়া ফিঞ্চ এই ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। অর্ধশতক হাঁকিয়ে ৫৫ রান করে বিদায় নেন ম্যাচসেরা ফিঞ্চ। এছাড়াও টপ অর্ডারের ট্রাভিস হেড ২৬, জশ ইংলিস ২৪ ও মার্কাস স্টয়নিস করেন ২৩ রান। শেষদিকে মোহাম্মদ ওয়াসিম ও শাহিন শাহ আফ্রিদি উইকেট তুলে নিলে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে বেন ম্যাকডারমটের অপরাজিত ২২ রানে ভর করে জয়ের দেখা পায় অজিরা। পাকিস্তানের পক্ষে আফ্রিদি, উসমান ও ওয়াশিম তিনজনই দুটি করে উইকেট শিকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করলো অস্ট্রেলিয়া

প্রকাশিত সময় : ০৩:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২