বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

আগামী তিন দিন বা ৭২ ঘন্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার নেত্রকোনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও মংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নিকলিতে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে
সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

প্রকাশিত সময় : ০৩:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২