সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণ নেতা আব্দুল হাকিমের ইন্তেকালে রাজশাহী মহানগর আ’লীগের শোক প্রকাশ

প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিমের ইন্তেকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ শোক প্রকাশ করেছেন। শুক্রবার (২২ এপ্রিল) নগরীর মেহেরচন্ডী মধ্যপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়কালে তিনি ইন্তেকাল করেন।রাজশাহী মহানগর আওয়ামী লীগের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিমের মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরহুম আব্দুল হাকিমের জানাযার নামাজ শুক্রবার বাদ মাগরিব মেহেরচন্ডী মধ্যপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের মহানগরের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুসহ পরিবারবর্গ ও মুসল্লিগণ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রবীণ নেতা আব্দুল হাকিমের ইন্তেকালে রাজশাহী মহানগর আ’লীগের শোক প্রকাশ

প্রকাশিত সময় : ১১:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২