মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৪ অপহরণকারী গ্রেফতার

শ্রীমঙ্গলে কাজ দেয়ার কথা বলে ডেকে এনে ২ ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে পুলিশ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। মুক্তিপণ আদায়ে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে শুক্রবার (২২ এপ্রিল) ভোররাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদারের নির্দেশে শ্রীমঙ্গল থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই আসাদুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  উপজেলার খাসগাঁও ইকরা মাদ্রাসা এলাকা থেকে ওই ৪ অপহরণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাসুক মিয়া (৩২), মোঃ নাসির মিয়া (৩২), মোঃ মোজাক্কির আহমেদ রাফি (২০) ও মোঃ মুসলিম আহমেদ আলভী (২৫)।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গ্রেফতারকৃতরা সিলেট কতোয়ালী থানার বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র মো. জাবেদ মিয়া (৩৫) মৃত আত্তম আলীর পুত্র সাইফুল ইসলাম (৪০) কে কাজ দেয়ার কথা বলে মৌলভীবাজার সদরের সরকার বাজারে আসতে বলে। পরে সেখান থেকে একটি মাইক্রোবাসে তাদের শ্রীমঙ্গল শহরের খাসগাঁও এলাকায় একটি বাসায় অপহরণ করে আটকে রাখে। পরে অপহরণকারীরা অপহৃতদের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এসময় তাদের দাবীর টাকা পরিশোধে একটি বিকাশ নাম্বার দেয়া হয়। এ ঘটনায় অপহৃত পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় অভিযোগ করলে পুলিশ বিকাশ নাম্বারের সূত্র ধরে শুক্রবার অপহরণকারীদের গ্রেফতার করে। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুর কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে ৪ অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত সময় : ১১:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২