শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘১৩ কোটি মানুষ টিকার আওতায়’

আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। দেশে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। আক্রান্ত নেই বললেই চলে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের বাসভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এ কারণে আমাদের বেখায়ালি হলে চলবে না। আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনার সফলতা আমরা পেয়েছি। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ছিলো ও দিকনির্দেশনা ছিলো।

ইফতার মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘১৩ কোটি মানুষ টিকার আওতায়’

প্রকাশিত সময় : ১০:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২