রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে সংক্রমণ বাড়ছে, আমাদেরও বাড়তে পারে’

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে আবারও মহামারি করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থাতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেছেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে।

জাহিদ মালেক আরও বলেন, দেশে এতদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নাই বললেই চলে। এ জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ। তিনি সহযোগিতা করেছেন, যেন সবাই টিকা পায়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আমরা দেশের টার্গেট করা জনসংখ্যার শতভাগ মানুষকে এরই মধ্যে টিকা দিয়েছি। শুধুমাত্র যারা ভ্যাকসিন নিতে চায় না, তাদেরই এই টিকা নেওয়া বাকি আছে। বাকি সবাইকেই আমরা টিকা দিয়েছি। সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময় মতো টিকা দিতে সক্ষম হয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতে সংক্রমণ বাড়ছে, আমাদেরও বাড়তে পারে’

প্রকাশিত সময় : ০২:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২