বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় ২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। সারা দেশে ২৪ ঘণ্টায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ। আজ বুধবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৭৯৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৪৮ হাজার ৫৭৭ জনে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি। একই সময়ে ভাইরাসটিতে নতুন রোগী হিসেবে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৪ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬ লাখ ৫২ হাজার ৫৯৭ জনে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই লাখেরও বেশি। বুধবার (২৭ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কানাডায় ৫৪ জন, ইরানে ২৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫ জন, হাঙ্গেরিতে ৩২ জন, অস্ট্রেলিয়ায় ৫০ জন, পোল্যান্ডে ২৯ জন এবং ইন্দোনেশিয়ায় ৩০ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৩৪ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গত ২৪ ঘন্টায় ২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

প্রকাশিত সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২