সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী লোকনাথ হাই স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই খেলার আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় লোকনাথ হাই স্কুল ৭ উইকেটে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

টস জয়ী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ আল আমিন ১৬ রান করেন। বিপক্ষে জোহা ২১ রানে ২টি, সদিব ৩০ রানে ৩টি, সাব্বির ২৫ রানে ২টি ও রাজিব ১৩ রানে ৩টি করে উইকেট নেন।

৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে লোকনাথ হাই স্কুল ২৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেট পূর্ণ করে। দলের পক্ষে সর্বোচ্চ আলিম আলি ৩২ ও জোহা ২১ রান করেন। বিপক্ষে পলাশ কুমার ১৪ রানে ১টি উইকেট নেন। খেলায় লোকনাথ হাই স্কুলের জোহা ম্যাচ সেরা নির্বাচিত হন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল। কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান ও সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হালিম, শাখা প্রধান ও সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. সাইদ ইমাম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সদস্য সচিব তৌরিদ আল মাসুদ রনি। এ সময় স্কুল ক্রিকেটের সদস্য সচিব মিজানুর রহমান মিলনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী লোকনাথ হাই স্কুল

প্রকাশিত সময় : ১২:০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২