রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লিগ এখন বিশ্বজুড়েই বেশ জনপ্রিয়। যদিও সেভাবে বিস্তার লাভ করেনি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে মেয়ে ক্রিকেটারদের নিয়ে নিয়মিতই তা আয়োজন করছে ভারত ও অস্ট্রেলিয়া। এবার মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক।

আগামী ১ মে দুবাইয়ে শুরু হবে হংকংয়ের এই টুর্নামেন্টটি। এতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম এবং রুমানা আহমেদ। আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

নারী আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে জাহানারা আলমের। ক্যারিয়ারে ৭১টি টি-টুয়েন্টি ম্যাচে ৫৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

এদিকে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম খেলতে যাচ্ছেন রুমানা। ক্যারিয়ারে ৬৯টি টি-টুয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৭৪৮ রানের সঙ্গে রয়েছে ৬১ উইকেট।

দুবাইয়ে ৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে অংশ নেবেন ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার। বাংলাদেশের জাহানারা খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে। আর রুমানার দলের নাম বার্মি আর্মি।

২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ফেয়ারব্রেক। এবার বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটিকে ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে আইসিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

প্রকাশিত সময় : ০৪:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২