সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরের ঈদযাত্রায় সিরাজগঞ্জে ১৫ কিলোমিটার জট

ঈদ উপলক্ষে বেড়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ। এরইমধ্যে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভারব্রিজ হয়ে প্রায় নলকা মোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে যানজট সৃষ্টি হয়। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

হাইওয়ে পুলিশ জানায়, ঈদে ঘরমুখো মানুষ বহনকারী যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। তাই সকাল থেকেই এই মহাসড়কে কখনও ধীরগতি আবার কখনও থেমে থেমে যানজট দেখা দিচ্ছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে। 

মহাসড়কের  পাচলিয়া এলাকায় একটি ছোট দুর্ঘটনার জন্য সকালে কিছুক্ষণ যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছিল বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই থেকে  বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮১০ সদস্য মোতায়েন করা হয়েছে।

এই মহাসড়কে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন। আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন সড়ক রয়েছে।

যেকারণেই যানজটের সৃষ্টি হয় এই সড়কে। কিন্তু এবার পুলিশ প্রশাসন এই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটর সড়ক একমুখী করে দিয়েছে। এজন্য টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরবঙ্গের যানবাহনগুলো একমুখী হয়ে যাচ্ছে অপরদিকে বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকার দিকে যে যানবাহন সেগুলো ভুয়াপুর হয়ে এই এলাকায় এসে মিলিত হচ্ছে। তাই এবারে যানজট তুলানামূলক কম হবে বলেই ধারণা করা হচ্ছে।   একুশে টেলিভিশন        

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উত্তরের ঈদযাত্রায় সিরাজগঞ্জে ১৫ কিলোমিটার জট

প্রকাশিত সময় : ০২:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২