মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী যাত্রীদের ভোগান্তির বিষয়ে প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন : কাদের

ঈদে ঘরমুখো মানুষরা যাতে পথে পথে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক-মহাসড়ক অনেক ভালো।

এ সময় জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর?

বিএনপি নেতাদের কাছে সেতুমন্ত্রী জানতে চান, তাদের আন্দোলনের নেতা কে? এ সময় বিএনপিকে পথহারা পথিকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা কখন যে কি বলে তা তারা নিজেরাও জানে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী যাত্রীদের ভোগান্তির বিষয়ে প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন : কাদের

প্রকাশিত সময় : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২