শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে শনাক্ত বাড়ল, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  একই সময়ে দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। শনিবার ১৭ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল অধিদপ্তর।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে শনাক্ত বাড়ল, মৃত্যু নেই

প্রকাশিত সময় : ০৫:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২