রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ৫ উপজেলায় ঈদ উদযাপন

ভোলার পাঁচটি উপজেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ৫ উপজেলার ১৪টি গ্রামের মানুষ মেতেছে ঈদ উদযাপনে।

সোমবার (২ মে) সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ৯টায় ওই গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে এবং সকাল সাড়ে ৯টায় পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুরের নুরিয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া বলেন, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার মানুষ সোমবার ঈদুল ফিতর উদযাপন করছে।

তিনি আরও জানান, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় তিন হাজার মানুষ প্রতি বছর বাংলাদেশের চেয়ে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন।

উল্লেখ্য, সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোলার ৫ উপজেলায় ঈদ উদযাপন

প্রকাশিত সময় : ০১:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২