শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুশুন্য ঈদের দিন, শনাক্ত নামল ৭ জনে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে করোনায় মৃত্যুমুক্ত দিন পার হলো এবারের ঈদে। এ নিয়ে টানা ১৩ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ। এর আগে গত ২০ এপ্রিল সবশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জন।

এ সময়ে সুস্থ হয়েছেন ২৭৮ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় মৃত্যুশুন্য ঈদের দিন, শনাক্ত নামল ৭ জনে

প্রকাশিত সময় : ০৯:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২