বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ঈদ জামাতে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ ১

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় ঈদের জামাতে পূর্ববিরোধের জের ধরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

এ সময় মাঠে থাকা মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার ডান হাঁটুতে গুলি লেগেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গোলাগুলির ঘটনায় ওই ঈদগাহ মাঠে এক ঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়। আমরা দ্রুত অপরাধীর গ্রেপ্তার চাই।

আহত মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, কয়েক দিন আগেও রুবেল আমাকে মারধর করেছে। তার নামে মামলা থাকার পরও জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে না।

এ প্রসঙ্গে ওসি সহিদুর রহমান বলেন, আমরা ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনায় জড়িত ব্যক্তি আগেই পালিয়ে গেছে। আমরা তাকে ধরতে অভিযান পরিচালনা করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লায় ঈদ জামাতে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ ১

প্রকাশিত সময় : ০৯:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২