মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সালিশে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত জেলা ছাত্রলীগ নেতা

সালিশি দরবারে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা খান। বুধবার (৪ মে) বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হুদা খান পশ্চিম কান্দাইল গ্রামের মৃত মজনু খানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামের নতুন বাজার ঈদগাহ ময়দান এলাকায় মেলা বসাকে কেন্দ্র করে নাজমুল হুদার সঙ্গে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে প্রতিপক্ষের। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে বুধবার সকাল ১১ টায় সালিশি দরবারের আয়োজন করে এলাকাবাসী। দরবারের শেষ দিকে নাজমুল হুদাকে অতর্কিত ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।

তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সালিশে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত জেলা ছাত্রলীগ নেতা

প্রকাশিত সময় : ০৯:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২