শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় টানা ষোলদিন মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৬ দিনের মত করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার দেশে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় টানা ষোলদিন মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৯

প্রকাশিত সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২