সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে শেষ হলো তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. শাহ আজম শান্তুনু, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক সামাদ তালুকদার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড শেখ আব্দুল হামিদ লাবলু প্রমুখ।

সমাপনী দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় ছিল সকাল ১০টায় শিশু-কিশোরদের রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান, ১১টায় প্রবীণ শিল্পীদের সঙ্গীত অনুষ্ঠান, সাড়ে ১১টায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, দুপুর ২টায় গীতিনাট্য ও কাব্যনাট্য ও ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরআগে গত ৮ মে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে শেষ হলো তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান

প্রকাশিত সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২