করোনায় দেশে গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও কেউ মারা যাননি। এতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত আছে। এর আগে গত ২০ এপ্রিল করোনায় সর্বশেষ মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জনে। শনাক্তের হার ০.৫৩ শতাংশ।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ১৮২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ জন।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















