রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব: মুমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় ছিল। সেই শঙ্কা দূর করে দিলেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক শনিবার সংবাদ সম্মেলনে জানালেন, সিরিজের প্রথম টেস্টে খেলবেন সাকিব।

শুক্রবার করোনা নেগেটিভ আসে দেশসেরা অলরাউন্ডারের। সাকিবের খেলার বিষয়টি নির্ভর করছিল টিম ম্যানেজমেন্টের ওপর। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছিলেন, ফিট না হলে চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে রাখা হবে ৩৫ বছর বয়সী তারকাকে। 

তবে শতভাগ ফিট আছেন সাকিব। শনিবার সকালে অনুশীলন করেছেন তিনি। মাঠ পর্যবেক্ষণের পাশাপাশি সাকিব কথা বলেন কোচদের সঙ্গেও।

অনুশীলনে সাকিবকে দেখে মুমিনুলের ভালোই মনে হয়েছে। তিনি বলেন, ‘দেখে মনে হলো ফিট আছেন। অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে।’

এরপর সিরিজের প্রথম টেস্টে সাকিবের খেলা না খেলার প্রসঙ্গে সব সংশয় দূর দিয়ে মুমিনুল জানান, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব: মুমিনুল

প্রকাশিত সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২