মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পি কে হালদারের পাচার করা সম্পদেই মাছ ব্যবসায়ী ধনী

আলোচিত পিকে হালদারের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে ভারতের কলকাতায়। সেখানে গ্রেপ্তার হওয়া মাছ ব্যবসায়ী সুকুমার হালদার তার বন্ধু বলে জানিয়েছে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, পি কে হালদারের পাচার করা টাকা দিয়েই কলকাতায় মাছ ব্যবসায়ী সুকুমারের নামে সম্পদ গড়েছে।

তিনি আরও বলেন, পিকে হালদার ইস্যুতে দুদক, বিএফআই ও ভারতের সিবিআই যৌথভাবে কাজ করছে। সেই সঙ্গে কলকাতায় পাওয়া নয়টি বাড়ি জ

কয়েক মাস আগে পি কে হালদারের অর্থপাচারের সহযোগিতার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে। আর্থিক প্রতিষ্ঠানের লুটপাটে পি কে হালদারকে এই দুইজন সহযোগিতা করেছে বলে জবানবন্দি দিয়েছেন এক আসামি।

পি কে হালদারের অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে। তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেপ্তারও করেছে দুদক। এদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পি কে ইস্যুতে ৬৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও রয়েছে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত নয়টি জায়গায় অভিযান চালিয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ধারণা করছে, দিল্লি ও মুম্বাইয়ে আরও সম্পদ থাকতে পারে।

ব্দের বিষয়ে প্রয়োজনে আবেদন করবে দুদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পি কে হালদারের পাচার করা সম্পদেই মাছ ব্যবসায়ী ধনী

প্রকাশিত সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২