রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ি দুর্ঘটনায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার আ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু

রোববার সকালে শোকের ছায়া নেমে এল ক্রিকেট দুনিয়ায়। গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সেই প্রাণ হারালেন অ্যান্ড্রু সাইমন্ডস।

অস্ট্রেলিয়ার হয়ে দুইবার ওয়ানডে বিশ্বকাপ জেতা সাইমন্ডস কুইন্সল্যান্ডে নিজ গাড়ি চালাচ্ছিলেন। হারভি রেঞ্জ রোডের কাছে আ্যালিস রিভার ব্রিজ থেকে বামে বাঁক নেওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে একা ছিলেন সাইমন্ডস৷ রাত ১১টায় এই ঘটনা ঘটে।

ইমারজেন্সি তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ এবং ক্রিকেট অস্ট্রেলিয়া

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে গোটা ক্রিকেট বিশ্বে। চলতি বছরে তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মৃত্যুর খবর এল। গত মার্চের প্রথম সপ্তাহে শেন ওয়ার্ন ও রডনি মার্শ মৃত্যুবরণ করেন।

১৯৯৮ থেকে ২০০৯ পযন্তর্ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সাইমন্ডস। খেলেছেন ২৬ টেস্ট, ১৪ টি-টোয়েন্টি এবং ১৯৮ ওয়ানডে। অবসরের পর টাউনস্লিভে বসবাস করছিলেন তিনি। রাতে বাড়ি ফেরার পথে তার গাড়ি দূর্ঘটনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাড়ি দুর্ঘটনায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার আ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু

প্রকাশিত সময় : ০৯:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২