দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবতর্তিত রয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুশূন্য টানা ২৭ দিন পার করেছে দেশ। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭মে) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















