রাজশাহীতে প্রথমবারের মত সাবু স্মৃতি নাইট সার্কেল টুর্নামেন্ট ২০২১-২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সময় রাত ৮ ঘটিকায় ফুদকিপাড়া নদীরধার মুন্নুজান স্কুল মাঠে ফুদকিপাড়া যুব সমাজের আয়োজনে প্রথমবারের মত সাবু স্মৃতি নাইট সার্কেল টুর্নামেন্ট ২০২১-২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি- বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মজিবুর রহমান, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, সহ-সভাপতি বাদশা, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার৷ আরো উপস্থিত ফুদকিপাড়া যুব সমাজের বাসু সহ নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক: 

























