সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে অনশনের পর বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার

রাজশাহীর মোহনপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে এক তরুণী (২৪)। অনশনের ২৪ ঘণ্টা না পেরোতেই ওই প্রেমিক-প্রেমিকার বিয়ের আয়োজন করে স্থানীয়রা।বুধবার (১৮ মে) রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তির হস্তক্ষেপে ও দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়। তাদের প্রায় ৭ বছরের প্রেমের সম্পর্ক ছিল।ওই প্রেমিকের নাম মিলন (২৮)। তিনি মোহনপুরের ধুরইল ইউনিয়নের লক্ষীপুর পালশা গ্রামের তাছের আলীর ছেলে। এছাড়াও তরুণী একই উপজেলার জাহানাবাদ এলাকার এক দরিদ্র পরিবারের মেয়ে।জানা যায়, দীর্ঘ ৭ বছর ধরে তাদের প্রেমের সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে বলেও তরুণীর অভিযোগ। পরে গত রমজানে না জানিয়েই অন্য এক মেয়েকে বিয়ে করেছে ওই যুবক। তাই বুধবার সকাল থেকেই প্রেমিক মিলনের বাড়ির ভিতরে অবস্থান নেয় ওই তরুণী। বিয়ের আগে উঠবেন না বলেও জানান তরুণী।বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ওই তরুণী অবস্থান নেওয়ার পর ছেলের বাবা একটি লিখিত অভিযোগ দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলে। ওই মেয়ে জানায়, ‘আমি কোনো অভিযোগ দিবো না। শুধু বিয়ে করতে চাই’।পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানতে পারছি। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবশেষে অনশনের পর বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার

প্রকাশিত সময় : ০৭:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২