দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। এই সময়ে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জন। আজ বৃহস্পতিবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো ৭ লাখ ৬২ হাজার ২৯১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫২ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৭৭৫ জন। একইসময়ে করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫৬১ জনের। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ লাখ ৯৪ হাজার ৪৯০ জন।বৃহস্পতিবার (১৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৯০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ১৬৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬১ জন এবং শনাক্ত হয়েছেন ৯৬ হাজার ২৯ জন। ইতালিতে আক্রান্ত ৩০ হাজার ৪০৮ জন এবং মৃত ১৩৬ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ৭৩২ জন এবং মৃত্যু ১০৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৩১ হাজার ৩১৫ জন এবং মৃত্যু ৩১ জন। ফ্রান্সে মৃত ৮০ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৯৯৫ জন। ব্রাজিলে মৃত ৯৯ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৫২৫ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৫৩ জন এবং আক্রান্ত ৫৬ হাজার ২৫৯ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















