রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত আশা জাগিয়ে নিস্প্রান ড্র

আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। বাংলাদেশ বেশ ভালোভাবেই চেপে ধরেছিল শ্রীলঙ্কাকে। তবে কোনও রোমাঞ্চ ছাড়াই নিষ্প্রাণ ড্রতে শেষ হলো চট্টগ্রাম টেস্ট। দিন শেষের নির্ধারিত সময়ের একঘণ্টা আগেই দুই দল ড্র মেনে নেয়। প্রথম ইনিংসে শ্রীলংকা ৩৯৭ ও বাংলাদেশ ৪৬৫ রান করেছিলো। নিজেদের টেস্ট ইতিহাসে ১৩১তম ম্যাচে ১৮তম ড্রর স্বাদ পেলো বাংলাদেশ। আর শ্রীলংকার বিপক্ষে পঞ্চম ড্র এটি।

এই ড্রতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৪ পয়েন্ট পেল বাংলাদেশ। ৭ ম্যাচে ১ জয়, ৫ হার ও ১ ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ। আর ৫ ম্যাচে ২টি করে জয়-হার ও ১টি ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে শ্রীলংকা।জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের শেষটিতে পঞ্চম দিনের শেষ সেশনে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৬০ রান তুলে নেওয়ার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। একমাত্র ইনিংস ব্যাটিং করে বাংলাদেশ তুলেছিল ৪৬৫ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে থামে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: প্রথম ইনিংসে ১৫৩ ওভারে ৩৯৭ (অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৯৯, দিনেশ চান্ডিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪, ওশাডা ফার্নান্ডো ৩৬; নাঈম হাসান ৬/১০৫, সাকিব আল হাসান ৩/৬০, তাইজুল ইসলাম ১/১০৭) ও দ্বিতীয় ইনিংসে ৯০.১ ওভারে ২৬০/৬ (নিরোশান ডিকবেলা ৬১*, দিমুথ করুণারত্নে ৫২, কুশল মেন্ডিস ৪৮, দিনেশ চান্ডিমাল ৩৯*, ধনাঞ্জয়া ডি সিলভা ৩৩; তাইজুল ইসলাম ৪/৮২, সাকিব আল হাসান ১/৫৮)।

বাংলাদেশ: প্রথম ইনিংসে ১৭০.১ ওভারে ৪৬৫ (তামিম ইকবাল ১৩৩, মুশফিকুর রহিম ১০৫, লিটন দাস ৮৮, মাহমুদুল হাসান জয় ৫৮, সাকিব আল হাসান ২৬; কাসুন রাজিথা ৪/৬০, অসিথা ফার্নান্ডো ৩/৭২)।

ফল: ড্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেষ পর্যন্ত আশা জাগিয়ে নিস্প্রান ড্র

প্রকাশিত সময় : ০৭:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২