রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার আরও দুই উইকেট নিলেন তাইজুল

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। যেখানে চতুর্থ দিনের শেষে দারুণ বল করা তাইজুল ইসলাম এদিনও ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার শিকারে মাঠ ছেড়েছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে শ্রীলঙ্কা। সফরকারী দলটি বাংলাদেশের বিপক্ষে ৫১ রানের লিড নিয়েছে।

এদিন প্রথমে কুশল মেন্ডিসকে বোল্ড করেন তাইজুল। মেন্ডিস ৪২ বলে ৪৮ রান করেছিলেন। তবে এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শূন্য রানে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাঁহাতি এই স্পিনার।

চতুর্থ দিন শ্রীলঙ্কা ৩৯ রানে দুই উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিল। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল। পরে বাংলাদেশ ৪৬৫ রান করে ৬৮ রানের লিড নিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীলঙ্কার আরও দুই উইকেট নিলেন তাইজুল

প্রকাশিত সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২