রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নারী রেফারি

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষদের ম্যাচ পরিচালনা করবেন একজন নারী রেফারি। চলতি বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের জন্য বৃহস্পতিবার (১৯ মে) ১২৯ জনের নাম ঘোষণা করে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে তিনজন নারী রেফারি ও তিনজন নারী সহকারী রেফারির নামোল্লেখ করা হয়।

এ বছর বিশ্বকাপে মাঠে বাঁশি বাজাবেন ফ্রান্সের স্টিফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সেলিমা মুকানসাংগা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। কাতার বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর স্কাই স্পোর্টস, দ্য গার্ডিয়ানের।

পুরুষ ও নারী মিলিয়ে যে ৬৯ জন সহকারী রেফারি রয়েছেন তাদের মধ্যে তিন নারী রেফারি হলেন ব্রাজিলের নিউজা, মেপিকোর কারেন ডিয়াজ মেডিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

অভিজ্ঞ এবং সুনাম অর্জন করা রেফারি যেমন আছেন, তেমনি বিতর্কিত রেফারিও নির্বাচিত করেছে ফিফা। বিশেষ করে জাম্বিয়ান জ্যানি সিকাজওয়ের নামটি রেফারি তালিকায় থাকায় সমালোচনা শুরু হয়েছে।

গত জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপে মালি ও তিউনিশিয়ার মধ্যকার ম্যাচের ৮৫ মিনিট পর খেলা শেষের বাঁশি বাজান সিকাজওয়ে। এরপর ভুল শুধরে আবারও করেন ভুল! নির্ধারিত ৯০ মিনিটের ১৩ সেকেন্ড বাকি থাকতে আবারও খেলা শেষের বাঁশি বাজান। বিতর্কিত সেই রেফারি এবার বাঁশি বাজাবেন কাতার বিশ্বকাপে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নারী রেফারি

প্রকাশিত সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২