সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ’লীগ নেতা আজাদ আলীর মৃত্যুতে রাজশাহী মহানগর আ’লীগের শোক

নগরীর ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও ভাটাপাড়া মহল্লা নিবাসী আজাদ আলী ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের জনসংযোগ দপ্তরের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজাদ আলীর জানাযার নামাজ শনিবার (২১ মে) বাদ যোহর মহিষবাথান ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মহিষবাথান গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার,  রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বাদশা আলম বাচ্চু, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহসহ পরিবারর্গ ও মুসল্লিগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ’লীগ নেতা আজাদ আলীর মৃত্যুতে রাজশাহী মহানগর আ’লীগের শোক

প্রকাশিত সময় : ০৯:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২