বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত ভ্যানগাড়িতে, চালকসহ নিহত ২

ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মিন্টু মিয়া (৩৫)। তিনি পিতা চর ঈশ্বরদিয়া হারুন অর রশিদের ছেলে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ভ্যানগাড়ি চালক একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভ্যানগাড়ি উল্টে গিয়ে মিন্টু মিয়া তারে জড়িয়ে পড়ে ছটফট করতে থাকেন।

এ সময় ভ্যান চালক মিন্টুকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত ভ্যানগাড়িতে, চালকসহ নিহত ২

প্রকাশিত সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২