সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হজে যাবেন মুশফিক, থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। পবিত্র হজ পালনের জন্য মক্কা যাবেন তিনি। এরই মধ্যে তা বিসিবিকে জানিয়েও দিয়েছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টিম পরিচালক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেছেন, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিক থাকছে না। সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মুশফিক না থাকলেও ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজে বড় ধাক্কাই খাবে বাংলাদেশ। এরই মধ্যে ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান। এবার থাকছেন না মুশফিকও।

আগামী ৬ জুন এ সফরের উদ্দেশে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। যেখানে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা।

সূচি অনুযায়ী, অ্যান্টিগায় প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে। পরে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন থেকে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২, ৩ ও ৭ জুলাই। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হজে যাবেন মুশফিক, থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

প্রকাশিত সময় : ০৩:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২