রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিক-লিটনের হাফ সঞ্চুরিতে ভরসা পাচ্ছে টাইগাররা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (২৩ মে) শ্রীলঙ্কার পেস বোলারদের সামনে কোমর সোজা করে দাঁড়াতে পারেননি তামিম, সাকিব ও জয়। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ছন্দে থাকা লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। প্রথম ঘণ্টার বিপর্যয় সামলে দ্বিতীয় ঘণ্টায় ভালো শুরু করেন তারা দুজন। দেখে শুনে বেশ ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন লিটন-মুশফিক। সেই সঙ্গে বিপর্যয় সামলে টেস্ট ক্যারিয়ারে ১৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। তার সঙ্গী মুশফিকও টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফসেঞ্চুরি করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত লিটন ১০৬ বলে ৬৩ রান এবং ১১৭ বলে ৫৩ রান করেন মুশফিক।

সোমবার মিরপুরে টস জিতে আগে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট খুঁইয়ে চাপে পড়ে টাইগাররা। দলের বিপর্যয়ে হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। তিনি রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। শূন্য রানে আউট হন সাকিব। এমনকি নাজমুল হোসেন শান্তও শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিয়েছেন। পেসার রাজিথার ভেতরে ঢোকানো বলে বোল্ড আউট হন শান্ত। তিনি ২১ বলে ৮ রান করেন করেন।

এর আগে লঙ্কান পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এরপর দলীয় ৬ রানে আউট হন তামিম ইকবাল। তিনি রানের খাতা খোলার আগেই আউট হন। এমনকি মুমিনুলও বিপদে দলের হাল ধরতে পারেনি। তিনি ৯ বলে ৯ রান করে আউট হন। মিরপুর টেস্টে মুমিনুল ক্রিজে এসে প্রথম বলেই পেয়েছিলেন বাউন্ডারি। পরের ওভারে আরেকটি চোখ ধাঁধানো কভার ড্রাইভ। রান খরায় থাকা মুমিনুল ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন। কিন্তু উইকেট কামড়ে লড়াই করতে পারেননি টাইগার টেস্ট অধিনায়ক। পেসার আশিথা ফার্নান্দোর বল খেলা, না খেলা নিয়ে দ্বিধায় ব্যাট চালান মুমিনুল। ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে।

এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তাতে প্রতিপক্ষ দল জিতেছে ১৩ বার, বাংলাদেশ জিতেছে ছয়বার, ড্র হয়েছে তিনবার আর একটি ম্যাচ বাতিল হয়েছে। সবশেষ ড্র হয়েছে ২০১৫ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে লাল-সবুজের প্রতিনিধিরা কেমন খেলবে তা সময় বলে দেবে।ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুশফিক-লিটনের হাফ সঞ্চুরিতে ভরসা পাচ্ছে টাইগাররা

প্রকাশিত সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২