নওগাঁর রাণীনগর উপজেলায় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি। গত দুই রাতে উপজেলার কামতা, হাড়াইল, শংকরপুর ও খট্টেশ্বর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে এসব ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন এসব ঘরবাড়ির মালিকরা।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে উপজেলায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। এই দুই রাতের ঝড়ে মুহূর্তেই উপজেলার কামতা, হাড়াইল হিন্দুপাড়া, শংকরপুর ও খট্টেশ্বর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ির টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। আবার কারও কারও মাটির বাড়ি ও বাড়ির প্রাচীর ঝড়ে ভেঙে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাজারে দোকানপাটও লণ্ডভণ্ড হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক: 
























