শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি

পিরোজপুরে কঁচা নদীতে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে বরযাত্রীর গাড়ির বহর। জুন মাসের শেষ দিকে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এরপরে সেতুটি সরকারের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যেই কঁচা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি পার হলো বরযাত্রীর গাড়ির বহর।

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ১টি বাস ও ২টি ব্যক্তিগত গাড়ি ৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে কাউখালীর বেকুটিয়া প্রান্ত পৌঁছায়। সেখানে ব্যারিকেডের কাছে গাড়িগুলো থামার পর ২-৩ জন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন। পরে কয়েকজন যুবক ব্যারিকেড সরিয়ে দিলে গাড়িগুলো পার হয়।

এদিকে ভিডিওতে শোনা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, এ গাড়ি উঠে এলো ক্যামনে? আরেক জন বলছেন, ও পাশ খোলা মনে হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, চীনের নির্মাণ প্রতিষ্ঠান এখনও সেতুটি হস্তান্তর করেনি। তাই বিষয়টি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে যে উদ্বোধনের আগে কেউ সেতু ব্যবহার করতে পারে কি না।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেতু ব্যবহারের কোনো সুযোগ নেই। এ বিষয়ে সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড বাস্তবায়ন করেছে। ইতোমধ্যে সেতুর ৯৬ ভাগ কাজ শেষ। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চীন সরকারের প্রতিনিধিদল সেতুর কাজ বুঝে নিচ্ছে। আগামী ২০ জুনের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কাছে সেতুটি হস্তান্তর করার কথা রয়েছে। এরপর উদ্বোধন করা হবে।আরটিভি নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি

প্রকাশিত সময় : ০৩:২৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২