মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাফ্‌ফার চৌধুরীর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। শনিবার (২৮ মে) দুপুর ১টার দিকে মরদেহ শহীদ মিনারের পৌঁছায়।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শহীদ মিনারে পৌঁছালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান। এখন সর্বস্তরের মানুষ গাফ্‌ফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে, সকাল ১১টায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।

শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে গাফ্ফার চৌধুরীর মরদেহটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০২) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়।

গাফ্‌ফার চৌধুরীর মরদেহ বিমানে তোলার সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সাইদা মুনা তাসনিম হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্‌ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাফ্‌ফার চৌধুরীর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

প্রকাশিত সময় : ০২:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২