মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালিবাগে কেরোসিন ঢেলে অন্তঃসত্ত্বার গায়ে আগুন, স্বামী আটক

রাজধানীর মালিবাগের গুলবাগে পাপিয়া সারোয়ার মিম (১৮) নামের এক অন্তঃসত্ত্বা কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়েছেন। আজ শনিবার দুপুরে গুলবাগের ঝিলপাড় এলাকার বাসায় তিনি গায়ে আগুন দেন। এ ঘটনায় তার স্বামী মো. রামিমকে আটক করেছে পুলিশ।

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিম রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিন বছর আগে বিয়ে হওয়ার পর তিনি স্বামীর সঙ্গে ঝিলপাড়ের একটি বাসায় থাকতেন।

আজ দুপুর ১২টার দিকে মিম ওই বাসায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা মিমের শরীরে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ওই বাসার কাছে বসবাস করা মিমের মা–বাবা এসে তার শরীরের আগুন নিভিয়ে ফেলেন।তারা প্রথমে তাকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে নিয়ে যান।

মিমের শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা মিমের স্বামী রামিমকে আটক করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, মিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আটক রামিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।খিলগাঁও থানাকে বিষয়টি জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালিবাগে কেরোসিন ঢেলে অন্তঃসত্ত্বার গায়ে আগুন, স্বামী আটক

প্রকাশিত সময় : ০৯:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২