দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে নতুন করে আরও ২৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ২০৭ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২৬৪টি এবং পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৫৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ২ হাজার ২০৭ জন।
এদিকে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৯ হাজার ৪৯৭ জনের। একই সময়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৫৭১ জন।।এতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৭৭২ জন। শনিবার (২৮ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭০ জন এবং মারা গেছেন একজন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯৮ হাজার ২৩৩ জন এবং মৃত্যু ২৬৩ জনের। রাশিয়ায় মৃত্যু ৮৪ জন এবং আক্রান্ত ৪ হাজার ৬১৯ জন। জার্মানিতে আক্রান্ত ১৪ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু ১৭ জনের। তাইওয়ানে আক্রান্ত ৯৪ হাজার ৮৫৫ জন এবং মৃত্যু ১২৬ জনের। ফ্রান্সে মৃত্যু ৪৫ জন এবং আক্রান্ত ৪ হাজার ৮১১ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৩ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ৩৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১৬ হাজার ৫৬৭ জন এবং মৃত্যু ৪০ জনের। ইতালিতে মৃত্যু ১১৮ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৬৬৬ জন। ব্রাজিলে আক্রান্ত ৪০ হাজার ৬৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১১৭ জনের। এ ছাড়া থাইল্যান্ডে ২৯ জন, ইতালিতে ৪০ জন, অস্ট্রেলিয়ায় ৩৯ জন, যুক্তরাজ্যে ৬১ জন এবং কানাডায় ৩৭ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























