ইউরোপের সেরা হওয়ার লক্ষ্যে ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে আজ রাত ১টা ৩৬ মিেিনট শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট লিভারপুল। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজ রবিবার মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ফাইনাল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন আমেরিকান গায়ক ক্যামিলা ক্যাবেলো।

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের ফাইনাল ম্যাচ দেখতে প্রায় ৫০ হাজারের মতো দর্শক এসেছেন প্যারিসে। সকলে টিকিট না পাওয়ার জন্য স্টেডিয়ামের বাইরে বেশ অরাজকতা সৃষ্টি হয়েছে। দুই-আড়াই ঘন্টা আগে গিয়েও স্টেডিয়ামে ঢুকতে পারেনি বলে অভিযোগ জানিয়েছে ফুটবল ভক্তরা। দর্শকদেও বাকবিতণ্ডা নিরসনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাদানো গ্যাস ছুড়েছে বলে অভিযোগ করেছে দর্শকরা। অপরদিকে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে বলা হয়েছে প্রবেশ পথে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় তারা গেট বন্ধ রেখেছে। এজন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ৩৬ মিনিট বিলম্বে মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়নস লিগের এই আসরের ফাইনাল ম্যাচ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























