সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত

 রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৯ মে রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এদিন সকাল ১০টায় সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জিরো পয়েন্ট থেকে এর বর্ণাঢ্য র‌্যালি শুরু করে রাজশাহী কলেজে এসে শেষ হয়। পরবর্তীতে রাজশাহী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আবু হাসান মো. তারিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৪২ টি প্রতিষ্ঠানের ৫০০ জন অংশগ্রহন করেন। রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত

প্রকাশিত সময় : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২