শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

এদিকে বর্তমানে সারাদেশে মোট ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০ জন ও ঢাকার বাইরে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৩৮ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও কারো মৃত্যু হয়নি।প্রসঙ্গত, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ২৮ হাজার ২৬৫ জন ও ১০৫ জনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত সময় : ০৯:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২