মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ছেলের হাতে পিতা খুন

মৌলভীবাজারে ছেলের হাতে পিতা খুন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে জহিরুল ইসলাম (২৮) এর শাবলের আঘাতে বাবা আব্দুল গফুর (৫৮) নিহত হয়েছেন  এবং গুরুতর আহত হয়েছেন মাতা হাসতন নেছা (৪৫)।

 রোববার দিবাগত রাত ১২ টার দিকে কমলগঞ্জের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গফুর ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় আহত মা হাসতন নেছাকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 স্থানীয়রা জানান, রোববার রাতে মা বাবার সাথে ঝগড়া হয় ছেলে জহিরের। এক পর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে।

 এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। বাবার সাথে কি নিয়ে ছেলের ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। তবে ঘাতক ছেলে জহিরুল মাদকাসক্ত ছিলো বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, ঘাতক ছেলেকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ছেলের হাতে পিতা খুন

প্রকাশিত সময় : ০৩:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২