মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দরজা ভেঙে বিধবাকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিধবাকে গণধর্ষণের ঘটনায় ধলা মিয়া (৫২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৩টার দিকে চার-পাঁচজনের একটি সংঘবদ্ধ দল দরজা ভেঙে ওই বিধবার ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় ওই নারী একাই ঘরে ছিলেন। সেখানে একজনকে চিনতে পারেন। কিন্তু স্থানীয়ভাবে ওই অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তার নাম উল্লেখ না করেই পরের দিন শনিবার চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন ওই নারী।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশ ওই নারীর মাধ্যমে আসামি চিহ্নিত করে গ্রেপ্তার অভিযানে নামে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযুক্ত ধলা মিয়াকে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কেশবপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আমাদের সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দরজা ভেঙে বিধবাকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশিত সময় : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২