মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের দায়ে দুই ভাই গ্রেফতার

রাজশাহীর দূর্গাপুরে ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন করার দায়ে দুই ভাইকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার নান্দি গ্রাম বিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, দুই ভাই মাহাবুর মৃধা ও ময়েন মৃধা । এসময় দুই ভাইকে দশ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা শুভ দেবনাথ। কৃষকরা অভিযোগ করে বলেন , এসব জমিতে পুকুর খননের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়বে পাশের কৃষি জমিগুলো । পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা কেউ ফলে চরম নিরুপায় হয়ে পড়েছেন কৃষকরা। এসব অসহায় কৃষকদের একটাই দাবি অবিলম্বে এই অবৈধ পুকুর খনন বন্ধ করে খনন কারীদের আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ জানান, ফসলি জমি নষ্ট করে যারা অবৈধভাবে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের দায়ে দুই ভাই গ্রেফতার

প্রকাশিত সময় : ০৭:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২