শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আরও ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ১৭ জন  রোগী দেশের  বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৬১  জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে নতুন একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৯ জন রোগী ভর্তি রয়েছে এবং ঢাকার বাইরে দুই জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর ১ জানুয়ারি থেকে ৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৯৮ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৭ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে আরও ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত সময় : ০৬:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২