সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে দেবরের হাতে ভাবি খুন

রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় পারিবারিক কলহের জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছে। নিহতের নাম মোছা. নাজমা বেগম (৩২)। 

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের ছোট দেবর নাসির হোসেন বলেন, আমার ভাই বেশ কিছুদিন আগে মারা যান। আজ সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু আমার ভাবির ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আমি বাধা দিতে গেলে আমার হাতে ছুরিকাঘাত করে। এতে আমার হাতও কেটে যায়। কী কারণে আমার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমি কিছু জানি না।

তিনি জানান, কদমতলীর পশ্চিম জুরাইনে নিজ বাসায় সপরিবারে তারা থাকেন। নিহতের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাজধানীতে দেবরের হাতে ভাবি খুন

প্রকাশিত সময় : ০৯:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২