সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেফ লাইন পরিবহনের সেই চালক মারা গেছেন

সাভারের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলীসহ চারজন নিহতের ঘটনায় সেই সেফ লাইন পরিবহনের চালক মারা গেছেন। মৃতের নাম মারুফ হোসেন মুন্না (২৫)। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শেরেবাংলা থানার এসআই পলাশ চৌধুরী।

মারুফ হোসেন মুন্না চাঁদপুরের বোয়ালিয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে। ঢাকার দারুস সালাম এলাকায় থেকে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার সকালে সাভারে দুর্ঘটনার পরপরই তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দুপুরে হাসপাতালেই তার মৃত্যু হয়। পরে ঢাকার শেরেবাংলা নগর থানা পুলিশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সেফ লাইন পরিবহনের সেই চালক মারা গেছেন

প্রকাশিত সময় : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২