রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসি বিস্ফোরণের পর শাওনের ঘরে আগুন

অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের বাসার এসি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি দল সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে এ তথ্য জানান শাওন। তিনি বলেন, ‘আজ ভোর ৫টায় গুলশান-১-এ আমার মার বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দুটি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’

তবে ভাগ্যক্রমে বিস্ফোরণের সময় বাসায় ছিলেন না বলে জানান শাওন। তিনি বলেন, ‘মাত্র কয়েকদিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ওই ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এসি বিস্ফোরণের পর শাওনের ঘরে আগুন

প্রকাশিত সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২